TeleDoctor
রোগী রেজিস্ট্রেশন স্বীকৃতি ও গোপনীয়তা সম্মতি🔗
কার্যকর তারিখ: ১৯-০৯-২০২৬
TeleDoctor একটি অনলাইন টেলিমেডিসিন সেবা, যা Otithee Software Solution Limited কর্তৃক পরিচালিত। TeleDoctor-এর মাধ্যমে রোগী নিবন্ধন ও চিকিৎসা সেবা গ্রহণের পূর্বে নিচের শর্তাবলি মনোযোগসহকারে পড়া এবং বুঝে সম্মতি প্রদান করা আবশ্যক।
১. রেজিস্ট্রেশনের মাধ্যমে সম্মতি🔗
আমি নিশ্চিত করছি যে, TeleDoctor-এ আমার দেওয়া তথ্য সঠিক ও সত্য। আমি স্বেচ্ছায় TeleDoctor-এ নিবন্ধন করছি এবং TeleDoctor-এর মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণের জন্য আমার ব্যক্তিগত ও প্রয়োজনীয় স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে সম্মতি প্রদান করছি।
২. যে তথ্য সংগ্রহ করা হতে পারে🔗
TeleDoctor সেবা প্রদানের প্রয়োজন অনুযায়ী নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারে:
নাম, বয়স, জন্মতারিখ ও লিঙ্গ;
মোবাইল নম্বর, ই-মেইল ও যোগাযোগের তথ্য;
ঠিকানা ও প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য;
পূর্ববর্তী রোগের ইতিহাস ও বর্তমান স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য;
উপসর্গ, চিকিৎসা সংক্রান্ত তথ্য ও রোগ নির্ণয়ের তথ্য;
প্রেসক্রিপশন, চিকিৎসকের পরামর্শ, পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য মেডিকেল নথি;
চিকিৎসার প্রয়োজনে আমার দ্বারা প্রদান করা ছবি বা অন্যান্য স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য;
অ্যাপ/ওয়েবসাইট ব্যবহারের প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য।
৩. তথ্য ব্যবহারের উদ্দেশ্য🔗
আমার তথ্য নিম্নলিখিত বৈধ ও প্রয়োজনীয় উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে:
TeleDoctor-এ আমার অ্যাকাউন্ট ও রোগীর প্রোফাইল তৈরি ও পরিচালনা;
চিকিৎসকের সঙ্গে অনলাইন/ভিডিও পরামর্শ গ্রহণের ব্যবস্থা করা;
চিকিৎসকের কাছে প্রয়োজনীয় রোগীর তথ্য উপস্থাপন করা;
প্রেসক্রিপশন, চিকিৎসা-পরামর্শ ও মেডিকেল রেকর্ড সংরক্ষণ;
পরবর্তী চিকিৎসা ও ফলো-আপে প্রয়োজনীয় তথ্য ব্যবহার;
পেমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, সাপোর্ট ও অন্যান্য সেবা পরিচালনা;
সেবা, নিরাপত্তা ও প্রযুক্তিগত কার্যক্রম উন্নত করা;
আইনগত বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা পালন করা।
৪. চিকিৎসকের সঙ্গে তথ্য শেয়ার🔗
আমি সম্মতি দিচ্ছি যে, TeleDoctor-এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের প্রয়োজন অনুযায়ী আমার প্রাসঙ্গিক ব্যক্তিগত ও স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট চিকিৎসক বা অনুমোদিত স্বাস্থ্যসেবা প্রদানকারীর কাছে উপস্থাপন করা যেতে পারে।
চিকিৎসক ও প্রযোজ্য আইন, পেশাগত নীতিমালা এবং রোগীর গোপনীয়তা সংক্রান্ত দায়িত্ব মেনে আমার তথ্য ব্যবহার করবেন।
৫. টেলিমেডিসিন সংক্রান্ত সম্মতি🔗
আমি বুঝতে পারছি যে TeleDoctor-এর মাধ্যমে প্রদত্ত চিকিৎসা একটি টেলিমেডিসিন সেবা এবং এতে শারীরিকভাবে উপস্থিত থেকে চিকিৎসা নেওয়ার কিছু সীমাবদ্ধতা থাকতে পারে।
চিকিৎসক প্রয়োজন মনে করলে আমাকে সরাসরি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা জরুরি চিকিৎসা সেবা গ্রহণের পরামর্শ দিতে পারেন।
জরুরি বা জীবন-ঝুঁকিপূর্ণ অবস্থায় TeleDoctor-এর পরিবর্তে দ্রুত উপযুক্ত জরুরি চিকিৎসা গ্রহণ করা আমার দায়িত্ব।
৬. রোগীর তথ্যের গোপনীয়তা🔗
TeleDoctor আমার ব্যক্তিগত ও স্বাস্থ্য-সংক্রান্ত তথ্যের গোপনীয়তা রক্ষায় যথাযথ প্রযুক্তিগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
আমার তথ্য অনুমোদিত ব্যক্তি ও সিস্টেমের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে এবং অননুমোদিত প্রবেশ, ব্যবহার, প্রকাশ বা অপব্যবহার প্রতিরোধে যুক্তিসঙ্গত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. অডিও/ভিডিও রেকর্ডিং সংক্রান্ত নীতি🔗
TeleDoctor-এর মাধ্যমে কোনো রোগীর চিকিৎসা পরামর্শের অডিও বা ভিডিও রেকর্ড করা, সংরক্ষণ করা বা ডাউনলোড করা হয় না এবং প্ল্যাটফর্মে এ ধরনের রেকর্ডিংয়ের কোনো সুবিধা নেই। রোগীর গোপনীয়তা ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য TeleDoctor কোনো অডিও/ভিডিও রেকর্ড সংরক্ষণ করে না।
রোগী বা অন্য কোনো ব্যক্তি নিজ উদ্যোগে TeleDoctor-এর চিকিৎসা পরামর্শের অডিও/ভিডিও রেকর্ড, স্ক্রিন রেকর্ড, ছবি, স্ক্রিনশট বা অন্য কোনো কপি তৈরি বা সংরক্ষণ করলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির।
৮. তথ্য তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার🔗
TeleDoctor সাধারণভাবে রোগীর ব্যক্তিগত বা স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য অননুমোদিত তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা প্রকাশ করবে না।
তবে সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অনুমোদিত সেবা প্রদানকারী, প্রযুক্তিগত অংশীদার, পেমেন্ট সেবা প্রদানকারী, স্বাস্থ্যসেবা প্রদানকারী বা আইনগত/নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে প্রযোজ্য আইন ও প্রয়োজনীয়তার ভিত্তিতে সীমিত তথ্য প্রদান করা হতে পারে।
৯. আইনগত বাধ্যবাধকতা🔗
প্রযোজ্য আইন, আদালতের আদেশ, সরকারি বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের বৈধ নির্দেশনা, জনস্বাস্থ্য বা নিরাপত্তার প্রয়োজন অথবা আইনগত বাধ্যবাধকতা পূরণের জন্য প্রয়োজন হলে TeleDoctor নির্দিষ্ট তথ্য সংরক্ষণ বা প্রকাশ করতে পারে।
১০. তথ্যের নিরাপত্তা🔗
TeleDoctor রোগীর তথ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। তবে কোনো অনলাইন সিস্টেম সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়। তাই রোগীকেও নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড, OTP, লগইন তথ্য ও অন্যান্য নিরাপত্তা তথ্য গোপন রাখতে হবে এবং অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া যাবে না।
১১. রোগীর তথ্যের সঠিকতা🔗
রোগী কর্তৃক প্রদান করা তথ্য সঠিক, সম্পূর্ণ ও হালনাগাদ রাখা রোগীর দায়িত্ব। ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তে সমস্যা হলে TeleDoctor যথাসম্ভব তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করবে, তবে রোগীর দেওয়া ভুল তথ্যের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়টি রোগীর নিজ দায়িত্বের মধ্যে থাকবে।
১২. অপ্রাপ্তবয়স্ক রোগী🔗
অপ্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে তার পিতা-মাতা, আইনগত অভিভাবক বা আইনত অনুমোদিত প্রতিনিধি প্রয়োজনীয় সম্মতি প্রদান করবেন এবং সঠিক তথ্য প্রদান করবেন।
১৩. চিকিৎসা-সংক্রান্ত সীমাবদ্ধতা🔗
TeleDoctor একটি প্রযুক্তিনির্ভর টেলিমেডিসিন প্ল্যাটফর্ম। TeleDoctor চিকিৎসকের পরিবর্তে নিজে কোনো রোগ নির্ণয়, চিকিৎসা বা প্রেসক্রিপশন প্রদান করে না। চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট নিবন্ধিত চিকিৎসকের পেশাগত মূল্যায়নের ভিত্তিতে প্রদান করা হবে।
১৪. তথ্য সংরক্ষণ🔗
চিকিৎসা সেবা, আইনগত ও নিয়ন্ত্রক প্রয়োজন এবং TeleDoctor-এর বৈধ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত রোগীর তথ্য সংরক্ষণ করা হতে পারে। প্রযোজ্য আইন বা নিয়ন্ত্রক নির্দেশনা অনুযায়ী তথ্য সংরক্ষণের সময়সীমা নির্ধারিত হলে সেই নির্দেশনা অনুসরণ করা হবে।
১৫. রোগীর অধিকার🔗
প্রযোজ্য আইন ও নীতিমালার অধীনে রোগী তার ব্যক্তিগত তথ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে, ভুল তথ্য সংশোধনের অনুরোধ করতে এবং প্রযোজ্য ক্ষেত্রে তার তথ্য ব্যবহারের বিষয়ে প্রশ্ন বা অভিযোগ জানাতে পারবেন।
১৬. সম্মতি প্রত্যাহার🔗
রোগী ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের তথ্য ব্যবহারের বিষয়ে তার সম্মতি প্রত্যাহারের অনুরোধ করতে পারেন, যেখানে আইনগত বা চিকিৎসা-সংক্রান্ত কারণে সেই সম্মতি প্রত্যাহার করা সম্ভব।
তবে সম্মতি প্রত্যাহারের ফলে TeleDoctor-এর কিছু সেবা প্রদান করা সম্ভব নাও হতে পারে এবং আইনগত বা চিকিৎসা-সংক্রান্ত কারণে নির্দিষ্ট তথ্য সংরক্ষণের প্রয়োজন থাকতে পারে।
১৭. গোপনীয়তা নীতিমালার পরিবর্তন🔗
TeleDoctor প্রয়োজন অনুযায়ী এই নীতিমালা/স্বীকৃতির বিষয়বস্তু সংশোধন বা হালনাগাদ করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে যথাসম্ভব উপযুক্ত মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হবে।
১৮. যোগাযোগ ও অভিযোগ🔗
ব্যক্তিগত তথ্য, গোপনীয়তা বা TeleDoctor-এর ডেটা ব্যবহারের বিষয়ে কোনো প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে নিচের মাধ্যমে যোগাযোগ করা যাবে:
প্রতিষ্ঠান: Otithee Software Solution Limited
সেবা: TeleDoctor
ওয়েবসাইট: teledoctorbd.com
ই-মেইল: support@otitheesoftwaresolution.com
হেল্পলাইন: +88 01907 802744
রোগীর স্বীকৃতি ও সম্মতি🔗
আমি ঘোষণা করছি যে, উপরের তথ্য ও শর্তাবলি আমি পড়েছি এবং বুঝেছি। TeleDoctor-এর মাধ্যমে টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য আমার ব্যক্তিগত, যোগাযোগ ও স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য প্রয়োজনীয় ও বৈধ উদ্দেশ্যে সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে উপস্থাপনে আমি সম্মতি প্রদান করছি।
আমি বুঝতে পারছি যে টেলিমেডিসিন সেবার কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং প্রয়োজন হলে আমাকে সরাসরি চিকিৎসা/জরুরি সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হতে পারে।
আমি আরও সম্মতি দিচ্ছি যে, আমার তথ্যের ব্যবহার ও গোপনীয়তা প্রযোজ্য বাংলাদেশি আইন, BM&DC-এর প্রাসঙ্গিক পেশাগত ও টেলিমেডিসিন নির্দেশনা এবং TeleDoctor-এর প্রযোজ্য নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে।